“চার দফা দাবিতে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর অবস্থান কর্মসূচি”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন-এর ব্যানারে রবিবার (৩১ আগস্ট ২০২৫) একটি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন সদর দপ্তরসহ বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা পল্লী বিদ্যুৎ সিস্টেমে সংস্কার আনার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ, উন্নত গ্রাহক সেবা এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির দাবি জানান। তারা পল্লী বিদ্যুৎ বিভাগের গঠিত দুইটি কমিটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল এবং এর ভিত্তিতে বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করার অনুরোধ জানান।

কর্মচারীরা চার দফা দাবি তুলে ধরেন:

১. সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের পুনর্বহাল, সংযুক্ত ও বরখাস্তকৃতদের পদায়ন।

২. ১৭ আগস্ট ২০২৫ থেকে হয়রানীমূলকভাবে বরখাস্তকৃত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল করে পূর্বের কর্মস্থলে পুনর্বহাল।

৩. জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘন্টা নির্ধারণ এবং পদে যোগদানের ব্যবস্থা।

৪. দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

বক্তারা বলেন, এই কর্মসূচি পল্লী বিদ্যুতায়ন সেবার মান উন্নয়ন, কর্মচারীদের অধিকার সুরক্ষা এবং গ্রামীণ বিদ্যুৎ সিস্টেমের সুষ্ঠু সংস্কারের লক্ষ্যে অত্যন্ত জরুরি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031