মাগুরার শ্রীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সে অনিয়মের অভিযোগ

তৌহিদ, মাগুরা:
মাগুরা জেলার শ্রীপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ৩১ আগস্ট রবিবার সকালে শ্রীপুর উপজেলাতে স্থায়ীভাবে বসবাসরত বেকার যুবক ও যুব নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ কোর্সে ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশের পরই এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে ভর্তি পরিক্ষায় অংশগ্রহণকারীরা।

সরজমিনে গিয়ে দেখা যায় যে, ফলাফল ঘোষণা করে অফিসের বাইরে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় দেখা যায় শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ল্যাব সহকারী আসমাউল হকের নাম। অথচ উপজেলায় স্থায়ীভাবে বসবাসরত বেকার যুবক ও যুব নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের জন্য গত ৭ আগস্ট একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজউদ্দিন জানান, যদি কেউ তথ্য গোপন করে থাকে তাহলে তার বিরুদ্ধে তদন্ত করা হবে।তদন্তে সে নিয়মের বাইরে প্রমাণিত হলে তাকে বাদ দেওয়া হবে।

অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031