জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

রমজান হোসেন, মহাদেবপুর নওগাঁ প্রতিনিধিঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

আজ রবিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় নওগাঁ সরকারি কলেজের প্রধান গেইটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ আকন্দ, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আজমাইন আহমেদ, মনিরুল ইসলাম শামীম, অন্তর হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিজানুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এসময় প্রত্যেক বক্তারা বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থী বান্ধব এবং সহনশীল ফি নির্ধারণ, ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পূনঃমূল্যায়ন ফি ১০০ টাকা, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ সহায়তার দাবি জানান।”

এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক বলেন, “শিক্ষার্থীদের স্মারকলিপিটি গ্রহণ করেছি। তাদের দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031