খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:খুলনা

খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় মেট্রো পুলিশ লাইন্স হাইস্কুলে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

লিখিত পরীক্ষার কার্যক্রমে সভাপতিত্ব করেন খুলনা জেলার পুলিশ সুপার ও অত্র নিয়োগ বোর্ডের সভাপতি টি. এম. মোশাররফ হোসেন।

প্রার্থীদের পরীক্ষা শুরুর আগে প্রবেশপথে সতর্কতার সঙ্গে চেকিং এবং ফেস ডিটেক্টরের মাধ্যমে সঠিক প্রার্থী যাচাই পূর্বক প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ পরিবেশে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়।

এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স পরীক্ষার দায়িত্বে নিয়োজিত থেকে পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031