কালিহাতীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী : বাংলাদেশের মানুষের সকল প্রকার অধিকার হরণকারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে জীবনবাজি রেখে রাজপথে লড়াই করা সাহসী যোদ্ধাদের সম্মানে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (২ আগস্ট) বিকেলে কালিহাতী উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী , এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু প্রমুখ। জুলাই যো্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জুয়েল রানা।

এ সময় উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বেনজীর আহমেদ টিটোর হাত দিয়ে আহত জুলাই যোদ্ধাদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ উপহার দিয়ে তাঁদের সম্মাননা জানানো হয়।
এই আয়োজনে ফুটে ওঠে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী সাহসী কর্মীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দলীয় ঐক্যের এক দুর্দান্ত বহিঃপ্রকাশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031