ভোলাহাটে ৫ আগস্ট উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা বিএনপির উদ্যোগে আগামী ৫ আগস্ট গণআন্দোলনের কর্মসূচি সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টায় ভোলাহাট উপজেলা বিএনপির আয়োজনে এ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা বিএনপির সিনিয়র সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাতাব উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম (আনোয়ার)।
বিশেষ অতিথি ছিলেন ৪ নম্বর জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন (পানু মিঞা)।

সভায় আরও উপস্থিত ছিলেন—ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ও ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল বারী, ভোলাহাট উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মনসুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আব্দুস সামাদ, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন ঠিকাদার ও মিজানুর রহমান মিজু।

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “৫ আগস্ট গণআন্দোলনের ইতিহাস বুকে ধারণ করে আমাদের সাংগঠনিক শক্তি আরও ঐক্যবদ্ধ করতে হবে। সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে রাজপথে কার্যকর প্রতিরোধ গড়তে প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।”

সভা শেষে ৫ আগস্টের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয় এবং দলীয় ঐক্য দৃঢ় করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031