ভোলা বোরহানউদ্দিনে ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি: স্বচ্ছতার নতুন দৃষ্টান্ত

মোঃ আব্দুর রহমান(হেলাল) ভোলা জেলা প্রতিনিধি//

জনসেবার গুরুত্বপূর্ণ একটি অংশ — খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ — এবার বোরহানউদ্দিনে সম্পন্ন হলো একদম উন্মুক্ত লটারির মাধ্যমে।
ইউনিয়ন পর্যায়ের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে এক স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছেন ৬ জন নতুন ডিলার।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা মিলনায়তনে এই লটারি অনুষ্ঠিত হয়। আগ্রহী ১৪ জন প্রার্থীর মধ্যে কুতুবা, দেউলা, কাঁচিয়া ও পক্ষিয়া ইউনিয়নের মোট ৬টি পয়েন্টে ডিলার বাছাই করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রায়হান উজ্জামান, যিনি লটারির মাধ্যমে নাম ডাকা এবং ফলাফল ঘোষণা করেন। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুবকর সিদ্দিক, কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

লটারিতে নির্বাচিত ব্যক্তিরা হলেন:

কুতুবা ইউনিয়ন:

মোরশেদ জাহান চৌধুরী (মানিকারহাট দক্ষিণ মাতা)

মো. কামরুজ্জামান (রানীগঞ্জ পোলগোড়া)

দেউলা ইউনিয়ন:

মো. জাকির হোসেন

কাঁচিয়া ইউনিয়ন:

মো. শাহ আলম

পক্ষিয়া ইউনিয়ন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়):

আব্দুর রহিম ফরাজি (নোয়াব মিয়ার হাট)

ইকবাল হাসান হোল্লা (বোরহানগঞ্জ)

লটারির সময় আবেগঘন পরিবেশ লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারী প্রার্থীরা একে অপরের সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, “এটাই চাই, যেখানে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “একটি সরকারি কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক ডিলার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করেছি শতভাগ নিরপেক্ষভাবে এই প্রক্রিয়া শেষ করতে।”

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান,
“প্রতিটি আবেদন যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়েছে। এতে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব পড়েনি।”

সাধারণ মানুষের মুখে এখন স্বস্তির হাসি। কারণ খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র মানুষের জন্য চাল বিতরণে যাদের ভূমিকা থাকবে, তাদের নিয়োগ হয়েছে খোলামেলা ও ন্যায়ভিত্তিক উপায়ে — যা গ্রামীণ প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করার এক অনন্য নজির হয়ে থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভোলা বোরহানউদ্দিনে ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি: স্বচ্ছতার নতুন দৃষ্টান্ত

29 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com