শ্রীপুরের মহাসড়কে দাঁড়িয়ে খুচরায় ইয়াবা বিক্রির সময় ওরা হাতেনাতে ধরা

বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:
গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে মাদক বিক্রির সময় ৪’শ পিস ইয়াবাসহ দুই যুবককে হাতেনাতে আটক করেছে মাওনা হাইওয়ে পুলিশ।
সোমবার সকালের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে,রোববার বিকেলে মাওনা এলাকার প্যারাডাইস স্পিনিং মিলের সামনে থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আটক ব্যক্তিরা হলেন,কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পিতরগঞ্জ গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (৩৫) এবং একই উপজেলার রতন মিয়ার ছেলে কনক মিয়া (২৬)।
মাওনা হাইওয়ে পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে রোববার বিকেলের দিকে মাওনার ওই স্থানে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছে দুজন যুবক। খবর পেয়ে চৌরাস্তায় টহলে থাকা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এসময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে, পুলিশ তাৎক্ষণিকভাবে কৌশলগত পদক্ষেপ নিয়ে তাঁদের আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে দুই আসামির দেহ তল্লাশি চালিয়ে তাদের জিন্স প্যান্টের পকেটে কাগজে মোড়ানো অবস্থায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর মোট ওজন ৪০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন,’ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে ওই ২জনকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলায় সোমবার সকালের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্সে আছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031