সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর রাজনৈতিক হস্তক্ষেপে ক্ষতিগ্রস্ত জাতি, প্রয়োজন স্বতন্ত্র নিয়োগ ব্যবস্থা — আমিরে জামায়াত ড. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতের রাজনৈতিক সরকারগুলোর হস্তক্ষেপে লণ্ডভণ্ড হয়ে পড়েছে, যার খেসারত জনগণকে দিতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই অবস্থা ভবিষ্যতে আর চলতে দেওয়া উচিত নয়।”ড. শফিকুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা যদি দেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেবা করার সুযোগ পাই, তাহলে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করে একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে থাকব। এ অবস্থান একেবারেই স্পষ্ট—এখানে কোনো অস্পষ্টতা নেই।” তিনি আরও উল্লেখ করেন, “দেশ ও জাতির স্বার্থে এর কোনো বিকল্প নেই। নইলে আমাদের সমাজকে ঘুণে ধরা অবস্থা থেকে মুক্ত করা সম্ভব নয়।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031