শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া

বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু :
বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা।
এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় কমপক্ষে ১৫জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নেন। এসময় পুলিশ এসে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে।
আব্দুল কাদের মিয়া নামের এক শ্রমিক বলেন,‘ দীর্ঘ সাত মাসের বেতন বাকি। চাইলে দেয় দিচ্ছি ঘুরাচ্ছে। শ্রমিকদের তো সংসার,ছেলেমেয়েদের স্কুলের বেতন ও দোকান বাকি আছে। পাওয়া টাকার জন্যই শ্রমিকেরা রাস্তায় নেমেছে। আশা করছি, প্রশাসন ও পুলিশ ন্যায়ের পক্ষে কথা বলবে
কাজিম উদ্দিন নামে আরেক শ্রমিক বলেন,’ জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বেতনের সঙ্গে অ্যাগ্রিমেন্টের সাত মাসের এরিয়া বিল আগস্ট মাসের ১ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক পদে সঠিক কর্মচারী নিয়োগ দিতে হবে। যোগ্য পদে অযোগ্য লোক থাকলে অতি দ্রুত অপসারণ করতে হবে। এ রকম গুরুত্বপূর্ণ মোট ১০ দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। না মানা হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
এ বিষয়ে জানতে আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। থানা পুলিশের সাথে শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আকস্মিক ভাবে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একই সাথে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031