ময়মনসিংহে কোতোয়ালী থানার অভিযানে নিষিদ্ধ ইনজেকশন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ইনজেকশন ও ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৭ জুলাই ২০২৫) রাতে বাড়েরা পুলপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নির্দেশনায় এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই শওকত আলীসহ পুলিশের একটি চৌকস টিম। অভিযানে ৩১৫ পিস নিষিদ্ধ ইনজেকশন এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারি হলেন— মহিবউল্লাহ ওরফে হীরা মেম্বার এবং রিতুন ওরফে মিতুন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদক নির্মূলে কোতোয়ালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায় এবং এলাকায় মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031