বাংলাদেশের রাজনীতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে: নাগরিক কেন্দ্রের সভাপতি

পিরোজপুর প্রতিনিধিঃ বাংলাদেশের রাজনীতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি ২৬ জুলাই (শনিবার) এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের রাজনীতি উদ্বেগ জনক মাত্রায় ঘোলাটে হয়ে পড়েছে। এ ছারাও গন অভ্যুত্থানের পর মানুষের মনে যে আশা জেগেছে তার বাস্তবায়ন আজও হয়নি। বৈষম্যের বিরুদ্ধে অবস্থান,সুশাসন প্রতিষ্ঠা,দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা,সরকারি কাজকর্ম ও ব্যবস্থাপনায় দক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ মিলিয়ে সরকারের কাছে এসব ই জনগণ দেখতে চেয়েছিল কিন্তু এখন জনগন দেখছে দেশে প্রতিষ্ঠিত হয়েছে মবের কর্তৃত্ব।

এই তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি তিনি আরো বলেন,বাংলাদেশে আবারও এক অনিশ্চয়তার মুখোমুখি। দেশ আজ গনতন্ত্রের পথ হারিয়ে ফেলে সৈরাতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। যে ভাবে দেশের রাজনীতি এগোচ্ছে তাতে সংঘাত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার জন্য এক শক্তিশালী সংলাপ ও মত বিনিময়ের প্রক্রিয়ার প্রয়োজন এবং জরুরী।

তিনি আরও বলেন,সকল রাজনৈতিক দলগুলোর উচিত একে অপরের প্রতি সম্মান এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করা। একে অপরের মতামতকে শ্রদ্ধা জানিয়ে একটি কার্যকরী এবং গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠা ও অতীতের ভুল রাজনীতি থেকে শিক্ষা নিতে পারলেই দেশ এক নতুন সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবে বলে ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031