প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতৃবৃন্দের বৈঠক: শাপলা হত্যাকাণ্ড, মিথ্যা মামলা ও আন্তর্জাতিক তদন্ত ইস্যুতে আলোচনা

শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ২০১৩ সালের শাপলা চত্বরে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের প্রক্রিয়া গ্রহণের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়।

এছাড়া শাপলা সমাবেশে হামলার আন্তর্জাতিক তদন্তের লক্ষ্যে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান চালানোর উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। নেতারা জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠকে ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতা-কর্মী ও আলেম-উলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলোর প্রত্যাহার সংক্রান্ত অগ্রগতি নিয়েও বিশদ আলোচনা হয়। নেতারা এসব মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান।

বৈঠকে হেফাজতের পক্ষে উপস্থিত ছিলেন—মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফয়তুল্লাহ আজহারী।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।বৈঠক শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের সঙ্গে ধারাবাহিক সংলাপ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এসব সমস্যার সমাধান দ্রুত বা

স্তবায়ন হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031