বশিরা মালিক ডাউকি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও কৃতি সংবর্ধনা।

২৪/০৭/২৫ রোজ বৃহস্পতিবার দুপুর ১২.০০টার সময় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম এর সভাপতিত্বে, মো: আব্দুল মাননাফ এর কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও বশিরা মালিক ডাউকি মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি, ডাউকি গ্রামের কৃতি সন্তান , আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ এর ইংরেজি বিভাগের প্রভাষক শফিউল আলম বকুল।

তিনি তার বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ভুমিকার কথা উল্লেখ করেন।পরিবেশ, অবকাঠামো, ও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সবাইকে সহযোগিতার জন্য আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন, পরিচালনা করেন সহকারী শিক্ষক মো নুরুল মসলেম (লেন্টু), ও সকল শিক্ষক কর্মচারী। আর উপস্থিত ছিলেন, সমাজসেবক, আলমডাঙ্গা উপজেলা জামাতের সম্মানিত শ্রমিক বিভাগের সভাপতি মেহেদী হাসান আলহাজ্ব, বাংলাদেশ জামাত ইসলামের ডাউকি ইউনিয়ন শাখার আমির মোঃ সজিবুর রহমান, কালকে গ্রামের কৃতি সন্তান সমাজ সেবক মোঃ হায়দার আলী, সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবক মোঃ আক্কাস আলীসহ বিভিন্ন পর্যায়ের অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে যারা এ বছর কৃতিত্বের সাথে পাস করেছেন তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। রোল নম্বর ক্লাসে এক এবং দুই তাদেরকে বিশেষ সম্ভাবনা পুরস্কার দেয়া হয়। এবং শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক মনোনীত করা হয়। মোহাম্মদ মামুনুর রশীদকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি তার আজকের অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031