খোকসায় সংখ্যালঘু পরিবারে ডাকাতির ঘটনা আটক ১

ভিক্টর বিশ্বাস চিতা: খোকসা শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বিধান কুমার রায় এর মেয়ের গত-২০/৭/ ২৫ তারিখ বিবাহের দিন ঠিক ছিল। কিন্তু ঐদিন গভীর রাত অর্থাৎ ২০/৭/২৫ গভীর রাতে তার বাড়িতে ডাকাতি হয় ডাকাতরা ডাকাতি করে স্বর্ণালংকার নগদ টাকা সহ ২ লাখ ৯৬ হাজার সমপরিমাণ মালাবার লুট করে নিয়ে যায়। এই সংক্রান্তে বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যাহার খোকসা থানার মামলা নং-০৪, তারিখ-২২/০৭/২০২৫ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড। মামলার তদন্তকালে উক্ত ডাকাতি ঘটনার মূল হোতা ডাকাত শান্ত (২০) কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তার অন্যান্য সহযোগী দের সাথে নিয়ে উক্ত বিধান কুমার রায় এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাত শান্ত আরো জানায় উক্ত বিধান কুমার রায় এর বাড়িতে ডাকাতি ঘটনার আগে তিনদিন রাজমিস্ত্রির কাজ করে। তখন থেকেই শান্ত ও অন্যান্য ডাকাত সহ তার সহযোগীরা পরিকল্পনা করতে থাকে বিয়ের আগের দিন উক্ত বাড়িতে ডাকাতি করবে। সেই মোতাবেক ডাকাত শান্তসহ তার অন্যান্য সহযোগীদের নিয়ে এই ঘটনা ঘটায়। ডাকাত শান্ত তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং ডাকাত শান্ত এর জবানবন্দী রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ডাকাত শান্ত ইতিপূর্বে খোকসা থানাধীন অসিত পাল এর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটিয়ে ছিল এবং সেই ঘটনার সম্পর্কেও আদালতে জবানবন্দী প্রদান করে ছিল। তার বিরুদ্ধে দুইটি ডাকাতি, দুইটি হত্যা মামলা ও একটি জেলা পালাতক মামলা রয়েছে। অন্যান্য ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যহৃত আছে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

খোকসায় সংখ্যালঘু পরিবারে ডাকাতির ঘটনা আটক ১

23 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com