মাগুরাতে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সবুজ উৎসব ২০২৫ পালন অব্যাহত


“মরুরে চাহি না, চাহি বৃক্ষরে, নেব কিশলয়ে ঠাঁই”
“কচি-সবুজের উৎসব আজই মোহনীয় মাগুরায়”
— এই আহ্বানকে সামনে রেখে মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ধারাবাহিক ভাবে পালিত হচ্ছে ‘সবুজ উৎসব ২০২৫’। সবুজে মোড়া একটি পরিবেশ গঠনের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ। আরও উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শিমুল রানা, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিকাশ বাছাড় এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

রিপোর্টার্স ইউনিটির এই সবুজ কার্যক্রম শুধু সদর উপজেলাতেই সীমাবদ্ধ নয়, এটি মাগুরার চারটি উপজেলাতেই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সবুজে সবুজে রঙিন হয়ে উঠুক প্রিয় মাগুরা — এই প্রত্যাশায় শেষ হয় এই আয়োজন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031