নরসিংদীর মাধবদীতে ৬০ কেজি গাঁজা সহ গ্ৰেফতার -২

আবুনাঈমরিপন  রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযান চালানোর সময়
৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ। উদ্ধার কৃত গাজার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।এসময় একটি বিশেষ ভাবে তৈরি গোপন চেম্বারযুক্ত পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। ১০ ইং জুলাই বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মাধবদী থানার পুলিশ খনমর্দী এলাকার বায়তুল আমান জামে মসজিদ এর পাশে রাস্তার উপর অবস্থান নেন। সেখানে সন্দেহভাজন নীল,হলুদ রঙের একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) আটক করে তল্লাশি চালায়। এ সময় গাড়ির নিচে গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে।গ্রেফতারকৃত দুইজন হলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মৃত মতি মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (২৫) ও একই জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সাইদুর রহমানের ছেলে মোঃ নিরব আহম্মেদ (১৯)।অভিযানের নেতৃত্ব দেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই আল আমিন, এসআই জসিম উদ্দিন এবং এএসআই সাজ্জাদ হোসেন।পুলিশ জানিয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানে স্বস্তি প্রকাশ করে বলেন, এমন উদ্যোগে মাদক নির্মূলে বড় ভূমিকা রাখবেন মাধবদী থানার পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031