পিরোজপুরে সওজ এর উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর শহর ও ব্যস্ততম রাস্তার পাশে দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পিরোজপুর সড়ক বিভাগ(সওজ)।

৮ জুলাই (মঙ্গলবার)সকাল ৯ টা থেকে পিরোজপুর শহরের সিওঅফিস মোড় থেকে শুরু করে রানিপুর মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় রাস্তার পাশে গড়ে ওঠা দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেছে সওজ কর্তৃপক্ষ। এ বিষয়ে পিরোজপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি,এম,রাজিমুল আলীম রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
উচ্ছেদের পূর্বে অবৈধ স্থাপনা ভেঙ্গে ও সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা নির্দিষ্ট সময় সরিয়ে না নিলে সকালে বুলডেজার দিয়ে এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি আরো বলেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়। অতঃপর
উচ্ছেদ অভিযান অভিযান পরিচালনা কালীন সময়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিনহাজুর রহমান সহ সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031