গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই জনের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাম্প ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (০৭ জুলাই ২০২৫) দুপুর ১২টার দিকে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস আলম।

নিহতরা হলেন, পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মোঃ ওয়াসিম মিয়া (২২) এবং টাংগাব ইউনিয়নের বটতলা গ্রামের মোঃ ইকবাল হোসেন (৫০)। নিহত ওয়াসিম অটোরিকশার যাত্রী এবং ইকবাল চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, টাংগাব থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশাটি কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চৌকা মোড়ে পৌঁছালে ভালুকাগামী একটি দ্রুতগামী ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক ও এক যাত্রী।

দুর্ঘটনায় আহত আরও দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি ফেরদৌস আলম আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ট্রাকের চালক সোহানকে আটক করেছে এবং ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়ে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031