পাইকগাছায় যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে আহত-১

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় পারিবারিক যাতায়াতের রাস্তার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মারামারিতে এক বৃদ্ধা নারী আহত হয়েছে। আহত বৃদ্ধা হাদু বিবি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত ইং- ৪ জুলাই শুক্রবার বিকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নে দক্ষিণপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

সরজমিন ঘুরে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, গত ইং- ১০ মে উপজেলার রাড়ুলী ইউনিয়নের দক্ষিণপাড়ার মোঃ দবির উদ্দিন সরদারের ছেলে মোঃ সামাদ সরদার সাথে প্রতিবেশী কপিল উদ্দিন সরদারের ছেলে মোঃ জালাল সরদার এর যৌথ পুকুরের পানি ছেঁচা কে কেন্দ্র করে মনোমালিন্যর সৃষ্টি হয়। এ ঘটনার জেরে জালাল সরদার জোর পূর্বক পারিবারিক যাতায়াতের রাস্তাটি ঘেরা-বেড়া দিয়ে আটকিয়ে দেয়। উল্লেখ্য, রাস্তাটি সামাদ ও জালাল উভয়ে যৌথভাবে করেছিলো।

এদিকে পুকুরের পানি ছেঁচার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোর পূর্বক পারিবারিক রাস্তাটি জালাল সরদার ঘেরা-বেড়া দিয়ে আটকিয়ে দেওয়ায় বিপাকে পড়েন সামাদ সরদার।এ ঘটনা পরবর্তী উপায়ান্তর না পেয়ে সামাদ সরদার পারিবারিক রাস্তা উন্মুক্ত করার লক্ষে থানায় একটি অভিযোগ করেন৷

তাছাড়া অভিযোগ পরবর্তী স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মসজিদে বসাবসি করে পারিবারিক যাতায়াতের রাস্তাটি উন্মুক্ত করার লক্ষে মাপজোপ করার সিদ্ধান্ত হয়।

এবং ক্যাম্প পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে উভয় পক্ষকে জমি মাপজোপ এর কথা বলেন। সে মোতাবেক রাস্তা সহ পারিবারিক জমি একাধিক বার মাপজোপ করা হয়। জমি মাপে পারিবারিক রাস্তা বাদেও সামাদ সরদারের আরও জমি পাওনা থাকে বলে জানা যায়। এর পরও রাস্তাটি উন্মুক্ত করতে নারাজ হয় জালাল সরদার।

এমতাবস্থায় সর্বশেষ গত ইং- ৪ জুলাই শুক্রবার আসর নামাজ শেষে এলাকার লোকজন কে সামনে রেখে সামাদ সরদার ঘেরা-বেড়া তুলে রাস্তা উন্মুক্ত করতে গেলে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় জালাল সরদারের মা হাদু বিবি আহত হয়। এছাড়া শনিবার ৫ জুলাই গভীর রাতে জালালের রান্না ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। তবে স্থানীয় একাধিক লোকের অভিমত, এ ঘটনার সাথে সামাদ সরদারের কোনো সম্পৃক্ততা নাই। ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয় রাড়ুলী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির আহমেদ জানান, এ রাস্তার বিষয় নিয়ে দু’বার বসাবসি করলে কেউ মানতে চায় না।

রাড়ুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর স্থানীয় মসজিদের ইমাম হাফেজ তৌহিদুজ্জামান জানান, পারিবারিক এ যৌথ রাস্তাটি জালাল সরদার প্রায় দেড় মাস যাবৎ ঘেরা-বেড়া আটকানোর ফলে সামাদ সরদারদের যাতায়াতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয় জমি মাপজোপ এর আমিন মোঃ আবুল হোসেন বলেন, সামাদ ও জালাল সরদারের পারিবারিক জমি ৪/৫ বার মাপজোপ করেছি। মাপে সামাদ সরদারের ভাগে পারিবারিক রাস্তাটির সম্পুর্ণ অংশ পড়েছে। তবুও জালাল সরদার খামখেয়ালি ভাবে রাস্তা ছাড়তে চাচ্ছে না।

পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031