কালিহাতীতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত: চার মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার অভিযোগে একাধিক মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে প্রশাসন।

রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম উদঘাটন করে জরিমানা আদায় করেন।

অভিযানে দেখা যায়, মিষ্টির বক্সে প্রকৃত ওজনের চেয়ে বেশি দেখিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল এবং দইয়ের পরিমাণেও অনিয়ম ছিল লক্ষণীয়। এছাড়া অধিকাংশ দোকানেই ছিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

এ ধরনের অপরাধে দয়াময়ী হোটেলকে ১০ হাজার টাকা, বিনিময় হোটেলকে ৫ হাজার, মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার এবং নিমন্ত্রণ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবহার অনুপযোগী কিছু মিষ্টির বক্স ধ্বংস করা হয়।

ইউএনও খায়রুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031