চুয়াডাঙ্গায় নবনিযুক্ত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণ উদ্বোধন করলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ব্যবস্থাপনায় সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই ২০২৫) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “নবনিযুক্ত টিআরসি সদস্যরা পুলিশের ভবিষ্যৎ। তাদেরকে শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও পেশাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে একজন আদর্শ পুলিশ সদস্যে পরিণত হতে হবে। এই ব্যবহারিক প্রশিক্ষণ সেই লক্ষ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “দেশের জনগণের আস্থা অর্জন করতে হলে পেশাদারিত্ব, মানবিকতা ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।” এসময় তিনি নবীন সদস্যদের সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের সেবা করার আহ্বান জানান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জনসাধারণের সাথে পেশাগত আচরণ, আত্মনিয়ন্ত্রণ, কায়িক প্রশিক্ষণ, আইন ও বিধিবিধান, অস্ত্রচালনা, মানবাধিকার ও জনসেবামূলক আচরণসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব তাজরিনা সুলতানা, প্রশিক্ষকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। টিআরসিরা মনোযোগের সাথে পুলিশ সুপারের দিকনির্দেশনা গ্রহণ করেন এবং দায়িত্ব পালনে প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031