পাইকগাছায় ১০দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় ২০২৪-২৫ অর্থবছরে এডিপির অর্থায়নে উপজেলায় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ দিন ব্যাপী বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণের সমাপনীতে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার(২ জুলাই) সকালে

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা বিআরডিবি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ওয়াহিদ মুরাদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, সহকারী বিআরডিবি কর্মকর্তা চিন্ময় কুমার মন্ডল, কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম সহ অংশরত ২০ জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক ছিলেন, তানিয়া সুলতানা।  প্রশিক্ষণ কর্মশালাটি মূলত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আত্ম-উন্নয়নের জন্য আয়োজন করা হয়েছিল। প্রশিক্ষণার্থীরা বিউটি পার্লার ব্যবস্থাপনা, বিভিন্ন রূপসজ্জা পদ্ধতি, ত্বকের যত্ন, চুলের স্টাইল এবং প্রসাধনী সামগ্রী ব্যবহারের কলাকৌশল শিখেছেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান এর পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031