পীরগঞ্জে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সাকিব আহসান
প্রতিনিধি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের সাতদিন পর রিমু আকতার (২২) নামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিমু উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষ্মীন্দর হাট এলাকার দেলওয়ার হোসেনের স্ত্রী।

নিহতের বাবা ইকরামুল হক জানান, রিমু পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত সাতদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বামী দেলওয়ার হোসেনের কাছে খোঁজ নিলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি রিমুকে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেখানো জায়গা থেকে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমনের বাড়ির শৌচাগার থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ওই গৃহবধূর স্বামী তাকে হত্যা করে মরদেহ পরিত্যক্ত টয়লেটে  লুকিয়ে রেখেছিলেন। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031