পূর্বধলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাগর আহমেদ জজ,,
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় সোমবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবি’র ভাপতিত্বে উপজেলা পাট কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন, পাট অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক সিমু আক্তার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. যোবায়ের হোসেন।
প্রশিক্ষণের উদ্বোধনী বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, বাংলাদেশের হারানো ঐতিহ্য সোনালী আঁশ নামে খ্যাত পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। প্রণোদনা হিসাবে সার ও বীজপ্রাপ্ত নির্বাচিত পাট চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট চাষ ও পাট বীজ উৎপাদন, সার দেওয়া, কর্তন, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, বীজ সংরক্ষণ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষকদের বেশি বেশি পাট চাষ করার আহবান জানান এ কর্মকর্তা। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০ জন পাট চাষী অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031