নওগাঁয় জেলা পুলিশ কর্তৃক ৭৫টি হারানো মোবাইল উদ্ধারসহ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

২৯ জুন ২০২৫ রবিবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয় নওগাঁ জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৭৫টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর এবং নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর।

এ সময় পুলিশ সুপার মহোদয় মোবাইল ফোন ব্যবহারকারীদের সর্তকতার সাথে মোবাইল ফোন ব্যবহার করতে বলেন এবং কোন কারণে মোবাইল ফোন চুরি কিংবা হারানো গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031