নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবের আক্কেলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের নতুন ভোট কেন্দ্র কমিটি গঠন

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবের আক্কেলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সোনামুখীতে একটি নতুন ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় সোনামুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ (আক্কেলপুর–কালাই–ক্ষেতলাল) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর পৌর জামায়াতের আমির মোঃ জাকারিয়া হোসেন, পৌর সেক্রেটারি মোঃ রিপন হোসেন এবং এলাকার অন্যান্য সন্মানিত স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

নতুন গঠিত কেন্দ্র কমিটিতে মাওলানা আজাহার উদ্দিনকে কেন্দ্র পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও এই কমিটিতে আরও ৪০ জন কর্মী-নেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়, যাঁরা মাঠ পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতে কাজ করবেন।

সভায় বক্তারা বলেন, “জনগণের কল্যাণে ইসলামী আন্দোলনকে বেগবান করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। এই কেন্দ্র কমিটি সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তারা আরও বলেন, “সামনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ, দাওয়াতি কার্যক্রমের সম্প্রসারণ এবং নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে এই কমিটি একটি কৌশলগত ভূমিকা পালন করবে। জনগণের আস্থা ও সমর্থন অর্জনে কমিটির সদস্যরা নিষ্ঠার সাথে কাজ করবেন বলে আমরা আশাবাদী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031