কালিহাতী উপজেলা মানবাধিকার কমিশনের অনুমোদিত নতুন কমিটি ও আইডি কার্ড হস্তান্তর

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে কালিহাতী উপজেলা মানবাধিকার কমিশনের অনুমোদিত নতুন কমিটি ও আইডি কার্ড নেতৃবৃন্দের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা কার্যালয়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী রিপন ও অর্থ সম্পাদক রায়হান।

তাঁরা কালিহাতী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শাহ আলম, নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনন্দ মোহন দত্তের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেন।

এ সময় উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ শহিদুল্লাহ, কোষাধ্যক্ষ সাংবাদিক বিপ্লব সরকার, দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার এবং আইন সম্পাদক সাংবাদিক মো. আষিক প্রমুখ।

উল্লেখ্য, ১ জুন ২০২৫ হতে ৩১ মে ২০২৭ পর্যন্ত এই কমিটির মেয়াদ নির্ধারিত হয়েছে।

জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, উপজেলা পর্যায়ে মানবাধিকার রক্ষা ও কার্যক্রমকে আরও শক্তিশালী ও সংগঠিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031