মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসের রচনা প্রতিযোগিতায় নোবিপ্রবি শিক্ষার্থীদের সাফল্য

রাসেদ বিল্লাহ চিশতীঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী কর্তৃক আয়োজিত “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস – ২০২৫” উপলক্ষ্যে আজ ২৬ জুন বৃহস্পতিবার আয়োজিত রচনা প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা প্রথম তিনটি স্থান অর্জন করে কৃতিত্বের সাক্ষর রেখেছেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন নোবিপ্রবির ফার্মেসি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী তানিয়া আক্তার। দ্বিতীয় স্থান অর্জন করেছেন আইন বিভাগের শিক্ষার্থী মার্জিয়া রহমান এবং তৃতীয় স্থান লাভ করেছেন ফার্মেসি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী নিশাত তাসনিম চৌধুরী। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের মেধা ও সচেতনতামূলক চিন্তাধারা মাদকবিরোধী কার্যক্রমকে আরও বেগবান করবে। নোবিপ্রবির শিক্ষার্থীদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। উল্লেখ্য, মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও শপথ গ্রহণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031