ময়মনসিংহে অনলাইনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে অধ্যক্ষ আটক

আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে অনলাইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে মনোয়ার হোসেন খান মিনার (৪৫) নামের এক কলেজ অধ্যক্ষকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি ব্যক্তিমালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য।

বুধবার (২৫ জুন) বিকেলে নগরীর নতুন বাজার এলাকার ক্যাপিটাল কলেজ থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ১৩ ব্যাটালিয়নের ময়মনসিংহ সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বী।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে অধ্যক্ষ মিনার নিয়মিত যোগাযোগ রাখতেন। এমনকি তিনি তাদের সংগঠিত করে সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে।

অভিযানের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়। এসব ডিভাইসে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে যৌথ বাহিনীর দাবি।

বর্তমানে মনোয়ার হোসেন খান মিনার পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031