ভালুকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার, অভিযুক্ত রুবেল পলাতক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও অবৈধ বিদেশি মদের বোতল উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার (২৫ জুন ২০২৫) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উজান মাহমুদ রুবেলের বসতবাড়ি থেকে তিনটি ধারালো দেশীয় অস্ত্র, একটি হাতুড়ি ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রুবেল কৌশলে পালিয়ে যান। উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তীতে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত উজান মাহমুদ রুবেল হবিরবাড়ী ইউনিয়নের মৃত মোক্তার হোসেন খানের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, রুবেল দীর্ঘদিন ধরে সিডস্টোর বাজারসহ আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে প্রভাব বিস্তার করে আসছিলেন এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পান না। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মদ থানায় হেফাজতে রাখা হয়েছে। রুবেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও রুবেলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে‌‌

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031