বারহাট্টায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই স্লোগান কে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫।বুধবার (২৫ জুন) বেলা ১১টায় বারহাট্টা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। র‍্যালিটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামীমা আফরোজ মারলিজ,বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান আজাদ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, বারহাট্টা উপজেলা জামাত সেক্রেটারি আব্দুল বাসির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদির, সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা জাসাসের আহবায়ক আজিজুল হক ফারুক, অতীথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আল মামুন,এনজিও কর্মী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী,গণমাধ্যমকর্মীরা সহ প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031