ভোলাহাট উপজেলায় ৯৭০ জনের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরন

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। এসময় প্রত্যেক কৃষককে বিঘা প্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহজালাল, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আজমির শেখ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির ও আরডিও মো. সবুজ আলী। এ সময় উপজেলার মোট ৯’শ ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে এ সব উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভোলাহাট উপজেলায় ৯৭০ জনের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরন

25 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com