বিজিবি’র পৃথক অভিযানে ৪ জন মাদক পাচারকারী আটক

জামাল উদ্দীন:
কক্সবাজার সীমান্ত উপজেলা পৃথক অভিযানে টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারিক আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো-উপজেলার চৌধুরী পাড়ার আব্দু শুক্কুরের ছেলে মো. নুরুল ইসলাম (৩০) এবং একই এলাকার মো. আলম এর ছেলে মোঃ আয়াস (২৪)।
আজ মঙ্গলবার (২৪ জুন) কেওড়া বাগান থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, আজ মঙ্গলবার জেলের ছদ্মবেশে কে.কে. খাল সংলগ্ন জালিয়ারজোড়া এলাকা দিয়ে ইয়াবা পাচারের খবরে বিজিবি সদস্যরা নাফ নদীর তীর ও তীরবর্তী স্থানে সতর্ক অবস্থান গ্রহণ করে। পাশাপাশি একটি নৌ টহলদল আধুনিক সামরিক বোটযোগে নাফ নদীতে টহল কার্যক্রম পরিচালনা করে। ওই সময় মাদকবাহী একটি হস্তচালিত নৌকা টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত কে কে খালের ভিতরে প্রবেশ করে কেওড়া বাগানের কর্দমাক্ত মাটির নিচে মাদক লুকিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কেওড়া বাগানে চিরুনী অভিযান পরিচালনা করে ওই দুই কারবারিকে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেওড়া বাগানের কর্দমাক্ত মাটির নিচ হতে বিশেষ উপায়ে মোড়কজাত ও পানি নিরোধক অবস্থায় সংরক্ষিত ৩টি প্যাকেট থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এরপর অদ্য ২৪ জুন ২০২৫ তারিখ আনুমানিক ১০ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী পায়রা সার্ভিস নামে একটি সিভিল বাস হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে, কর্তব্যরত বিজিডি-১০৯০ ডগ ক্যালভিন (নারকোটিক্স, পুরুষ,ল্যাব্রাডর) সাথে K-9 সদস্য কর্তৃক তল্লাশি চলাকালে ডগ কর্তৃক বাসের ড্রাইভার এর পায়ের কাছে বারবার সংকেত দেয়, উক্ত স্থানে তল্লাশি করার পরে কালো ট্যাপ দ্বারা প্যাচানো ছোট ০৫ টি পোটলা উদ্ধার করা হয়। পরবর্তীতে বাসের ড্রাইভার শাকের মিয়া (৪২), পিতা-মৃত হাছন আলী, গ্রাম-টেকনাফ পাল্লান পাড়া, ডাক ও থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজার এবং হেল্পার আবদুর রহমান (২০), পিতা-সফি উল্লাহ, গ্রাম-পুরান পাল্লান পাড়া, ২নং ওয়ার্ড, ডাক ও থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত পোটলায় ইয়াবা ট্যাবলেট বহন করছিল এবং কক্সবাজারে নিয়ে অধিক লাভে বিক্রয় করবে বলে স্বীকার করে। ধারণা করা হয়, পূর্বে থেকেই এই যানবাহন ব্যবহার করে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে মাদকের ব্যাবসা পরিচালনা করে আসছে। উদ্ধারকৃত পোটলা গণনা করে ৯,৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ব্যাপারে আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও যাত্রীবাহী সিভিল বাস মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031