ভোলাহাট নাচোল গোমস্তাপুরের সাবেক এমপি জিয়ার বিরুদ্ধে দুদকের মামলা

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি):

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-নাচোল-গোমস্তাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তাঁর স্ত্রী মোসা. কাশমেরী বেগমকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার দুদক প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দুদক সূত্র জানায়, সংসদ সদস্যের দায়িত্ব পালনকালে মুহা. জিয়াউর রহমান অসাধু উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেন। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত পাঁচটি ব্যাংক হিসাবে মোট ১০ কোটি ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৬২৪ টাকা জমা এবং ৪ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা উত্তোলন করা হয়।

এছাড়া, জিয়াউর রহমানের স্ত্রী মোসা. কাশমেরী বেগমের বিরুদ্ধেও ৫২ লাখ ৪৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক জানিয়েছে, তাঁর নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এজন্য তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031