পাঁচবিবির মোহাম্মদপুর ৮ ও ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার ও তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতেই এই আয়োজন করা হয়।

গতকাল সোমবার মাগরিব নামাজের পর মোহাম্মদপুর ইউনিয়নের জেনুইন কিল্ডারগার্টেন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে দুই ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশের সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ৯নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মোঃ ওয়াহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান
ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার।

আরও বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ শহিদুল ইসলাম,ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম,সহকারী সেক্রেটারি মোঃ বায়েজীদ বোস্তামী এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ডাঃ মোঃ সুজাউল করিম তার বক্তব্যে বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও গণমুখী রাজনৈতিক দল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন, সংগঠনের কার্যক্রমকে শুধু নির্বাচনের সময় নয়, সারাবছর ধরে জনগণের পাশে থেকে চালিয়ে যেতে হবে। দ্বীনদার নেতৃত্ব প্রতিষ্ঠায় আমাদের অবিরাম প্রচেষ্টা চলবে। ভোটারদের আস্থা অর্জনে আমাদের চরিত্র, ভাষা ও কর্মের মাধ্যমে ইসলামী আন্দোলনের সৌন্দর্য তুলে ধরতে হবে। তিনি প্রতিটি কর্মীকে নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে জোর প্রচেষ্টা চালার আহবান জানান।

সমগ্র আয়োজনজুড়ে ছিল পারস্পরিক সৌহার্দ্য,ভ্রাতৃত্ব ও ইসলামী আদর্শের স্পষ্ট প্রতিচ্ছবি। বক্তারা,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল।কর্মীদেরকে আরও জোরালোভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031