মির্জাপুরে গেস্ট হাউজে পুলিশের অভিযানে নারীসহ আটক ১৪ জন

মো: রুবেল মিয়া
উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরে মিতালী গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে দুই নারীসহ হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অফিযান পরিচালিত হয়। এসময় মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন হোটেল ম্যানেজার নোয়াখালী জেলার সুনাইমুড়ী থানার সুনাইমুড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মো. শাহজাহান (৪৫) দুই নারী হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার হুমগাও গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে লামিয়া (৩০) ও বরিশাল জেলার কোতায়ালি থানার মিন্টু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (৩০)।

জানা গেছে, গোড়াই শিল্পাঞ্চল এলাকার মিতালী গেস্ট হাউজে আবাসিক ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবত নারী ব্যবসা চলে আসছে এ রকম অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর শুক্রবার রাতে মির্জাপুর উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারী, গেস্ট হাউজের ম্য ানেজারসহ ১৪ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই বাছাই শেষে ১১ জনকে ছেড়ে দেয় পুলিশ। অপরাধে জড়িত থাকায় গ্রেপ্তার দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা দেয়া হয়।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা হয়েছে। শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মির্জাপুরে গেস্ট হাউজে পুলিশের অভিযানে নারীসহ আটক ১৪ জন

21 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com