চাঁপাইনবাবগঞ্জে বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

 

মোঃ মোমিন রেজা: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আন্দিপুর বাজার সংলগ্ন প্রধান সড়কটি বৃষ্টির পানিতে ধসে গিয়ে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অবহেলায় প্রায় ১৭ বছর আগে নির্মিত এই সড়কটির আর কোনো সংস্কার হয়নি।

সম্প্রতি ভারি বর্ষণে রাস্তার মাটি কেটে গিয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। কিছুদিন আগে একটি অটোরিকশা দুর্ঘটনায় উল্টে গিয়ে কয়েকজন আহত হন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ এতটাই তীব্র হয়েছে যে, তারা প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে রাস্তার মাঝখানে ধানের চারা রোপণ করেছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাস্তার উন্নয়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে এভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “১৭ বছরে কেউ কোনো অনুদান দেয়নি। বর্ষার সময় রাস্তাটা একেবারে তলিয়ে যায়। এভাবে আর কতদিন চলবে?”

স্থানীয়দের দাবি, দ্রুত এই সড়ক সংস্কার না করলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং শিক্ষার্থী, রোগীসহ প্রতিদিন যাতায়াতকারী মানুষদের জীবন ঝুঁকিতে পড়বে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031