জাতীয় ঐকমত্য আলোচনা সভায় জামায়াতের অংশগ্রহণ: জাতীয় সনদ প্রণয়নে গতি আসার আশা

জাতীয় ঐকমত্য আলোচনা সভায় জামায়াতের অংশগ্রহণ: জাতীয় সনদ প্রণয়নে গতি আসার আশা

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আজ বুধবার অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল অংশ নিয়েছে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

বৈঠকে জামায়াত ছাড়াও বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।

বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “আলোচনায় সব রাজনৈতিক দল অংশ নেওয়ায় আমরা কৃতজ্ঞ। তাড়াহুড়োর চেয়ে আমরা ঐকমত্যকেই প্রাধান্য দিচ্ছি। কিছু আলোচনা অসমাপ্ত থাকায় আগামী সপ্তাহে তা আবার তোলা হবে।”

তিনি আরও জানান, জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ প্রণয়নের কাজ শেষ করতে হবে বলে সময় সীমা রয়েছে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে আগের আলোচনা পুনরাবৃত্তি না করে সামনের দিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজকের আলোচনার মূল বিষয় ছিল: অসমাপ্ত আলোচনার সমাপ্তি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া।

সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য আবদুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে কমিশনের এ উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল ধাপে ধাপে সংলাপে অংশ নিচ্ছে। আজ জামায়াতের অংশগ্রহণকে কমিশনের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031