আক্কেলপুরে উপজেলা যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ আজ ১২ জুন, বৃহস্পতিবার,জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এক গুরুত্বপূর্ণ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এই সমাবেশে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান মুক্তার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত- সমাবেশের সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মোঃ রিপোন হোসেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন,যুব সমাজই একটি জাতির প্রাণশক্তি। আমাদের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পুনর্গঠনে যুবদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যুব শক্তিকে সংগঠিত ও আদর্শিক ভিত্তিতে গড়ে তুলতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার, স্বাধীনতা ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে আজকের সমাবেশই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মামুনুর রশিদ,জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ,আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা শফিউল হাসান দিপু। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন জয়পুরহাট জেলা যুব বিভাগের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার ও জেলা সহকারী সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নৈতিক শিক্ষার অভাব, যুব সমাজের দায়িত্ববোধ এবং আগামী নির্বাচনে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সমাবেশে বক্তারা আরও বলেন, এই ধরনের আয়োজন যুবসমাজকে আদর্শিকভাবে প্রস্তুত করতে সহায়ক ভূমিকা রাখে। দেশের জন্য ন্যায়ভিত্তিক, সুশৃঙ্খল ও আদর্শবান নেতৃত্ব গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে। তারা নির্বাচনের আগাম প্রস্তুতি, জনসংযোগ, দাওয়াতি কার্যক্রম এবং নির্বাচনকালীন করণীয় বিষয়েও উপস্থিত নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031