জয়পুরহাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিজস্ব অর্থায়নে ৩০০ ফিট রাস্তা সংস্কারকাজের উদ্বোধন

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ধারকী চৌধুরীপাড়া বড় ঈদগাহ মাঠে যাওয়ার পথে ৩০০ ফিট কাঁচা রাস্তার সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। এই উন্নয়ন প্রকল্পটি জামায়াতে ইসলামীর নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।

জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান মুক্তার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত

উক্ত ৩০০ ফিট রাস্তার সংস্কারকাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

রাস্তার সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বম্বু ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুল ইসলাম আসাদ, ইউনিয়ন সেক্রেটারি আশরাফ আলী, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা এবং ওয়ার্ড সেক্রেটারি মোঃ রকি হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলমান এই সংস্কারকাজের ফলে ঈদগাহমুখী মুসল্লি ও গ্রামবাসীদের চলাচলে ব্যাপক সুবিধা সৃষ্টি হবে বলে জানানো হয়। কাদামাটি ও ভাঙা রাস্তার পরিবর্তে এখন একটি সুগম পথ নির্মাণের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হবে।

ডা. ফজলুর রহমান সাঈদ তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সেই আলোকে আমরা জনগণের পাশে থাকতে চাই, তাদের প্রয়োজনে এগিয়ে আসতে চাই। এই রাস্তা সংস্কার আমাদের ক্ষুদ্র প্রয়াস, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে।

তিনি আরও বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। এই লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার জন্য আমি আহ্বান জানাই।

এই মহতী উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এমন উদ্যোগের ফলে জনগণের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের উন্নয়নকাজে সক্রিয় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

এ উদ্যোগের মাধ্যমে জামায়াতে ইসলামীর জনসম্পৃক্ততা ও গণসেবা কার্যক্রমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হলো। উন্নয়নের ধারাবাহিকতায় এলাকাবাসীও আশাবাদী যে, আগামীতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031