এসএসসি পরীক্ষা শেষে খালার বাড়িতে এসে লা’শ হলেন রিদম

রফিকুল ইসলাম রফিক : কুড়িগ্রামের উলিপুরে এসএসসি পরীক্ষা শেষে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রিদম বাবু (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রিদম বাবু রংপুরের কোতোয়ালি সদরের ভোগিপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমেরতল এলাকায় এ ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানায়, রিদম এসএসসি পরীক্ষা শেষে উলিপুরের কদমেরতল এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসে। আজ বৃহস্পতিবার দুপুরে তার খালাতো বোনসহ বাড়ির পাশে পুকুরের পানিতে গোসল করতে নামেন। এসময় পানিতে ডুবে যায় রিদম। পরে তার খালাতো বোনের চিৎকারে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে গরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুরের পানি ডুবে এক কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031