মহাদেবপুরে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৮৪ হাজার ৮১২ টি পশু

মোঃ রমজান হোসেন : আসন্ন পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে নওগাঁ মহাদেবপুর উপজেলায় কোরবানির পশু প্রস্ততের কাজে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রতি বছর ঈদুল আযহায় মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করে থাকেন।সেই উপলক্ষেই উপজেলার ছোট বড় খামারগুলো এখন গরু, ছাগল ও ভেড়া লালন-পালনে ব্যস্ত সময় পার করছে। খামারিরা জানিয়েছেন, তারা পশুগুলোকে প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করে তুলছেন এবং বাজারে ভালো দামে বিক্রির প্রত্যাশা করছেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর কোরবানি উপযোগী পশুর মধ্যে রয়েছে, ষাঁড় ১১ হাজার ৫৭০ টি,বলদ ৬ হাজার ৪৩৫ টি,গাভী ৫ হাজার ৭৯২ টি,ছাগল ৫২ হাজার ২৫৫ টি,ভেড়া ৮ হাজার ৭৬০ টি।সব মিলেয়ে মোট পশুর সংখ্যা ৮৪ হাজার ৮১২ টি,যা স্থানীয়ভাবে কোরবানির চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন এলাকায় যোগান দিতে সক্ষম বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। মহাদেবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মাহাবুব হাসান জানান,খামারিদের গবাদি পশু প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করার বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। এ কার্যক্রম চলমান রয়েছে এবং ঈদের আগ পর্যন্ত তা অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031