কক্সবাজার টেকনাফ যৌথ অভিযানে ইয়াবা, তৈরির কাঁচামাল ও আইস জব্দ

‎জামাল উদ্দীন :  কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ ২৮মে ২০২৫ইং মধ্যরাত আড়াই টারদিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‍্যাব-১৫ (সিপিসি-১) এর সমন্বয়ে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভের পূর্ব-পার্শ্বে হ্যাচারী সংলগ্ন এলাকায় র‌্যাব ডগ স্কোয়াডের সাহায্যে যৌথ অভিযানে জঙ্গলের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় হালকা হলুদ রঙের একটি বস্তা শনাক্ত করা হয়। পরে উক্ত বস্তাটি তল্লাশি করে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি সম্ভাব্য ইয়াবা তৈরীর কাঁচামাল (পাউডার) ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১২কোটি ৫০ লক্ষ টাকা। ‎কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) হারুন অর রশিদ জানান, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031