সাভার আশুলিয়ায় আসন্ন পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে সুশৃঙ্খলভাবে জমে উঠেছে ঐতিহ্যবাহী কুরবানীর পশুর হাট

আগামী ৭ জুন অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল-আজহা। এ উপলক্ষে সুশৃঙ্খলভাবে সাভারের আশুলিয়া বাজারে জমে উঠছে ঐহিত্যবাহী কোরবানির পশুর হাট। এরই মধ্যে হাটে বেচা-বিক্রি শুরু হয়েছে। তুরাগ নদীর তীরে হাটটি হওয়ায় নিবিঘ্নে ও সহজেই পশু বেচা কেনা চলছে। বুধবার সকাল থেকে হাটে বেচা কেনা শুরু হয়েছে যা চলবে চাঁদ রাত পর্যন্ত।সরেজমিনে ওই গবাদি পশুর হাটে গিয়ে দেখা যায়, সাভার উপজেলা প্রশাসন থেকে অনুমোদনের পর আশুলিয়া বাজারে ওই হাটে পশু কেনা-বেচাসহ বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা বিভিন্ন পশু উঠিয়েছেন এই হাটে। রয়েছে ছোট-বড় ও মাঝারিসহ বিভিন্ন সাইজের গরু। পাওয়া যাচ্ছে মহিষ, উঠেছে বিভিন্ন সাইজের ছাগল ও ভেড়া। দামও অনেকটা সাশ্রয়ী বলে দাবি ব্যাপারিদের। এ ছাড়া হাটে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে আসা পাইকারদের জন্য রয়েছে থাকা-খাওয়াসহ কঠোর নিরাপত্তার ব্যবস্থা।হাট ইজারাদার শহিদুল ইসলাম বলছে, তাদের হাটে এ বছর ভারতীয় গরু নেই। বিভিন্ন খামারে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ গরুগুলো এই হাটে সবচেয়ে বেশী পাওয়া যাচ্ছে। এখানে সকল স্বাস্থ্যবিধি মেনেই চলছে হাটের কার্যক্রম। সরকারি সকল নির্দেশনা মেনেই তারা হাট চালাচ্ছেন।এদিকে আশুলিয়ার সবচেয়ে এই বড় হাটটিতে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া সাভার ও আশুলিয়ার অন্যান্য পশুর হাট এবং ঢাকার ধামরাইয়েও জমে উঠেছে কোরবানীর পশুর কেনাবেচা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031