হৃদরোগ চিকিৎসায় কক্সবাজারে আসছেন চট্টগ্রামের বিশেষজ্ঞ প্রফেসর ডা. হাসান মামুন

জামাল উদ্দীন, কক্সবাজার, ১৯ মে ২০২৫ – কক্সবাজারবাসীর জন্য ভালো খবর! হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিয়ে আসছেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কার্ডিওলজি বিভাগের খ্যাতিমান চিকিৎসক প্রফেসর ডাঃ শেখ মোহাম্মদ হাসান মামুন। আগামী ২২ মে, বৃহস্পতিবার, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে অবস্থিত শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে সরাসরি রোগী দেখবেন। প্রফেসর ডা. হাসান মামুন বর্তমানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি), এমআরসিপি (লন্ডন), এফআরসিপি (লন্ডন) সহ আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন একজন চিকিৎসক। দীর্ঘদিন ধরে হৃদরোগ বিষয়ে তাঁর গবেষণা ও চিকিৎসা অভিজ্ঞতা তাঁকে দেশের অন্যতম বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশ্বব্যাপী হৃদরোগের প্রকোপ বাড়ছে। এখন শুধু বয়স্ক নয়, তরুণদের মধ্যেও দেখা দিচ্ছে হার্টের সমস্যা। অনিয়মিত জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ এর অন্যতম কারণ। এ অবস্থায় স্থানীয়ভাবে অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ পাওয়াটা কক্সবাজারবাসীর জন্য দারুণ সুযোগ।যাঁরা দীর্ঘদিন ধরে বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, বু

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031