লালমনিরহাটের পাটগ্রামে চোরাকারবারীদের হামলায় বিজিবি’র দুই সদস্য আ হ ত!

শফিকুল ইসলাম আলিফ লালমনিরহাট প্রতিনিধি:::  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকেলে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাদি হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে একই দিন ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের নাজিরগোমানী ক্যাম্পের সদস্য অনুপ কুমার (২৯) ও মনিরুজ্জামান (২৯)।
বিজিবি ও স্থানীয়রা জানান, উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে সীমান্তে যায় দুই চোরাকারবারী। খবর পেয়ে নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমানের নেতৃত্বে টহল দলের সদস্যরা অভিযান চালায়। বিষয়টি বুঝতে পেয়ে ভারত থেকে পাচারকৃত মাদকদ্রব্যের ব্যাগ পিঠে নিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই চোরাকারবারী। পরে মোটরসাইকেলটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর এলাকায় পথরোধ করে বিজিবির সদস্যদের উপর হামলা চালায় চোরাকারবারীদের একটি দল। এতে ওই দুই বিজিবি সদস্য আহত হন। আহতের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমান বাদী হয়ে জগতবেড় ইউনিয়নের বেশ কয়েকজন চোরাকারীদের নামে মামলা দায়ের করে। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এই ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031