পাইকগাছায় ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন : পাইকগাছায় পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আদালত চত্বরের সম্মুখে ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ডের সাবেক সভাপতি কেএম মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ।পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মোহর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান,সাবেক বিএনপি নেতা জি এম আব্দুল গফুর, থানা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা,সাবেক জেলা বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিরাজ,মোস্তফা মোড়ল, আলহাজ্ব মনিরুজ্জামান মনি,আয়ুব আলী মোল্লা,ডাঃ শাহাবুদ্দিন,জামিলুর রহমান রানা,পৌর যুব দলের সভাপতি রুস্তম গাজী,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম,শেখ রুহুল কুদ্দুস,শ্রমিক নেতা শংকর সরদার,শামসুল আলম,মনিরুল ইসলাম মন্টু,মোশাররফ হোসেন বাবলু,রুহুল আমিন,সেলিম মোড়ল ও তুষার সরদার। এসময়ে দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বানের পাশাপাশি ১৭ মে তারণ্যের সমাবেশ সফল করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031