ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

কুড়িগ্রাম, ৮ মে ২০২৫ (বৃহস্পতিবার) — বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস”। দিবসটি উপলক্ষে সকাল থেকে শাপলা মোড়সহ বিভিন্ন সড়কে র‌্যালি প্রদক্ষিণ করা হয়।এবারের প্রতিপাদ্য ছিল “বাঁচিয়ে রাখি মানবতা”, যা রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ও বিশ্বজুড়ে মানবসেবামূলক কার্যক্রমকে তুলে ধরেছে। আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবক, কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দিবসটির পটভূমিতে জানা যায়, রেড ক্রসের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট ১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। মানবতার এই মহান দূতকে স্মরণ করতেই প্রতিবছর তাঁর জন্মদিনে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হয়। ১৯১টি দেশের মতো কুড়িগ্রামেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

08 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com