
সৌদি আরব প্রবাসী ও বিএনপি নেতা মোঃ হাসিবুল হক লিপুর আগমন উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ সভার আয়োজন করা হয়। 
বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) বিকেল ৪টার সময় আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল বহরে তাকে রিসিভ করা হয়। সেখান থেকে শোভাযাত্রাটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পরে তার নিজ গ্রাম কালিদাসপুরে এক ইফতার মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আখতার হোসেন জোয়ার্দার। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, বিএনপি নেতা এমদাদুল হক ডাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, যুবদল নেতা আব্দুল কাদেরসহ উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
মোঃ হাসিবুল হক লিপু বলেন, “দলের জন্য আমি সব সময় নিবেদিত ছিলাম, আছি এবং থাকবো। প্রবাসে থেকেও দলের নীতি-আদর্শ প্রচারে কাজ করেছি। ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চাই।”
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।










